কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলামোটরে বাসে আগুন

বাংলামোটরে বাসে আগুন। ছবি : সংগৃহীত
বাংলামোটরে বাসে আগুন। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X