কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের শিক্ষা সফর শেষ করল পিআইবি মাস্টার্স প্রথম ব্যাচ

সেন্টামার্টিনে গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সেন্টামার্টিনে গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

শিক্ষা সফর শেষ করল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। ২০ জানুয়ারি রাতে ঢাকার শান্তিনগর থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে কোর্স সমন্বয়কসহ ৩২ জন।

মোস্তফা কামালকে আহ্বায়ক করে ৪ সদস্যের গঠিত কমিটি ৩ দিন ৪ রাতের সফর শেষে ২৪ জানুয়ারি ঢাকায় ফেরে।

এ প্রসঙ্গে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, শিক্ষার পূর্ণতা লাভ, স্মার্ট সৃজনশীলতা ও মেধার বিকাশে সাহায্য-সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়তে, দেশপ্রেমের উন্মেষ ঘটাতে শারীরিক ও মানসিক প্রশান্তি সর্বোপরি, শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই শিক্ষা সফর।

পিআইবির সহকারী অধ্যাপক ও কোর্স সমন্বয়ক পঙ্কজ কর্মকার জানান, পরিবেশ জীববৈচিত্র্য, পর্যটন সম্ভাবনা, সাগর পাড়ের জীবনযুদ্ধ, ভূ-রাজনীতিসহ প্রতিবেদন তৈরি করার মতো অসংখ্য টপিকস রয়েছে সেন্টমার্টিনে। আর সেখানে যাওয়ার পথও বহুমাত্রিক। জ্ঞান আহরণে প্রথম ব্যাচের এ শিক্ষা সফর পরের ব্যাচের শিক্ষার্থীদের দারুণভাবে প্রভাবিত করলে বলে আমার বিশ্বাস।

পিআইবিতে শর্ট কোর্স, ডিপ্লোমা, প্রফেশনাল কোর্সসহ গণমাধ্যম ও সংবাদিকতায় মাস্টার্স চালু রয়েছে। বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগসংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনা নিয়ে কাজ করে গত ৫ দশক ধরে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X