টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন সৈকতে পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের লাশ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপরে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।’

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১০

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১১

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১২

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৩

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৪

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৫

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৭

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৮

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৯

আমি কারও জমি দখল করিনি: কাফি

২০
X