কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০২ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ 

বায়ুদূষণে বিশ্বের ১১০ শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা। ছবি : সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের ১১০ শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা। ছবি : সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১১০ শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ২৪৪। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। গতকাল মঙ্গলবার তালিকার প্রথম স্থানে ছিল ঢাকা।

আজ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই শহরের স্কোর ২৯৪। তালিকার ২৩০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঘানার শহর আকরা।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

একই সময়ে সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় সবার ওপরে রয়েছে কানাডার ভ্যানক্যুভার বিসি। তার পরের ৫টি শহরই যুক্তরাষ্ট্রের।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪৩ গুণের বেশি। বাতাসের এ অবস্থা থাকায় সবার জন্য পরামর্শ, আজ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X