কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১২:৪৫ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে রাজধানীর ডেমরায় ভয়াবহ আগুন

ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা কাপড়ের গোডাউন। ছবি : কালবেলা
ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা কাপড়ের গোডাউন। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনটির তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়েছে। রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পাওয়ার পর পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট পৌঁছে। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X