কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ছবি : কালবেলা
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ছবি : কালবেলা

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। আরও বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি আহসান হাবীব হাসান, ঢাকা জেলার সভাপতি ইকবাল হোসেনসহ প্রমুখ নেতারা।

প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের প্রতিনিধি হিসেবে দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদার ওই স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সংবিধান অনুযায়ী সামাজিক সমতা নিশ্চিত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে অন্যায়ভাবে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, প্রতিবন্ধী ও জেলা কোটা পুনর্বহাল করতে হবে। অন্যথায় খুব শিগগিরই শাহবাগে লাগাতার অবরোধসহ সমগ্র বাংলাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সমাবেশে ঘোষিত ছয় (৬) দফা দাবিসমূহ হলো- ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা পুনর্বহাল করতে হবে। স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা দ্রুত প্রকাশ করে তাদের পরিবারের সবার নাগরিকত্ব বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ফেরত নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধে বীর মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতন প্রতিরোধ সেল ও বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা শব্দসমূহ সংযোজন করে বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশপূর্বক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নামে গুজব সৃষ্টি ও ঢাবি ভিসির বাসায় হামলাকারী এবং উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X