কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

মানববন্ধনরত সাংবাদিকরা। ছবি : কালবেলা
মানববন্ধনরত সাংবাদিকরা। ছবি : কালবেলা

বিমানবন্দরে সংবাদ সংগ্রহে গিয়ে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুল গংদের হামলার শিকার হয়েছেন কালবেলার রিপোর্টার আব্দুর রহমান মাহিন। এই ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, কোনো সাংবাদিক অন্য কোনো সাংবাদিকের ওপর হামলা করতে পারে না। রক্তপাত ঘটাতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সাংবাদিক কার্ডধারী সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এশিয়ান টিভির এনামুলকে এশিয়ান টিভি থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

জুলাই বিপ্লব পরবর্তী সাংবাদিকতায় সংবাদকর্মী নিয়োগে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার নীতিনৈতিকতার জ্ঞান, মানবিক গুণাবলি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন সাংবাদিকরা। সেই সঙ্গে সাংবাদিকরা বিপদের সম্মুখীন হলে সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের মালিকদেরও বিপদগ্রস্ত সাংবাদিকের পাশে দাড়ানোর জোর দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ডিসেম্বর) কালবেলার মোজো রিপোর্টার আব্দুর রহমান মাহিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেশাগত দায়িত্বপালনকালে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুলসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলায় আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এশিয়ান টিভি থেকে এনামুল হককে সাময়িক বহিষ্কার করেছে। এবং বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X