কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গুলশান লেকে ডুবে গেল মোবাইল চোর

গুলশান লেক। ছবি : সংগৃহীত
গুলশান লেক। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক ব্যক্তি গুলশান লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করেন। পরে পথচারীরা ধাওয়া দিলে ওই ব্যক্তি গুলশান লেকের পানিতে ঝাঁপ দেন। সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর তাকে আর দেখা যায়নি।

ওসি জানান, পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই ব্যক্তি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল পৌনে ১১টা থেকে কাজ করছে। তবে লেকের পরিধি বড় হওয়ার এখনও তার সন্ধান মেলেনি।

সর্বশেষ বিকেল সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাশার বিন খালিদ জানান, গুলশান লিংক রোডে এখনও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X