কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৯৯৯ নম্বরে ফোন, কার্নিশে আটকে পড়া কিশোরী উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের কার্নিশ আটকে পড়া কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের কার্নিশ আটকে পড়া কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের কার্নিশ আটকে পড়া এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ এক প্রত্যক্ষদর্শীর ফোন কলে তথ্য পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, চৌদ্দ বছর বয়সী কিশোরীর বাবা মারা গেছেন। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে দাদির সঙ্গে থাকত। মায়ের কাছে যেতে চাইছিল সে অনেক দিন ধরে কিন্তু দাদি যেতে দেয়নি। এ নিয়ে দাদির ওপর অভিমান করে সে। বুধবার সকালে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে। এ অবস্থায় একজন প্রত্যক্ষদর্শী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এক কিশোরীর কার্নিশে আটকে পড়ার তথ্য জানায়। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার এএসআই লোকমান হোসেন। এএসআই লোকমান তাৎক্ষণিকভাবে বিষয়টি বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন এবং ভাটারা থানায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ও ভাটারা থানা পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন, থানা পুলিশ ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মেহেদী হাসান। অবশেষে আটতলা ভবনের সাততলার ফ্ল্যাটের ভেতর থেকে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X