চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের আরও ৩ ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে আরও ৩টি ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এ ধাপে সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ও পাহাড়তলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশ নেয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

ক্রমান্বয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

জানা গেছে, বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ৩টি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপ যথাক্রমে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা তিনজনকে (মোট ৫৪ জন) দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার। মোট ১ কোটিরও বেশি টাকার পুরস্কার দেওয়া হবে।

গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় জুনিয়র স্কুল (প্লে থেকে চতুর্থ) পর্যায়ে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা। মিডল স্কুল (পঞ্চম থেকে অষ্টম) পর্যায়ে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। হাইস্কুল ও কলেজ (৯ম থেকে দ্বাদশ) পর্যায়ে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা বিষয় রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X