চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৬ বছরের শিশুকে আছাড় মেরে ‘হত্যা’

৬ বছরের শিশুকে আছাড় মেরে ‘হত্যা’

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৬ বছরের এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। তার বাবা আবু তাহের স্থানীয় অটোরিকশাচালক। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি ইতালি প্রবাসী বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির বাবা আবু তাহেরর সঙ্গে সম্প্রতি ইতালিপ্রবাসী জাহাঙ্গীর আলমের বিরোধ হয়। এ ঘটনার জেরে মাদ্রাসা থেকে ফেরার সময় জাহাঙ্গীর আলম শিশুটিকে মাথায় তুলে আছাড় মারেন। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর সন্দ্বীপে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, দুই পরিবারের পূর্ব বিরোধ ছিল। সে বিরোধের জেরে প্রতিপক্ষের ছেলে মাদ্রাসা থেকে আসার সময় রাস্তার ওপর আছাড় দিয়েছে জাহাঙ্গীর আলম। মাথায় আঘাতজনিত কারণে ছেলেটি মৃত্যুবরণ করে। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X