চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন লাখ টাকার গাঁজা নিয়ে র‌্যাবের জালে যুবক

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও উদ্ধার গাঁজা। ছবি : কালবেলা
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও উদ্ধার গাঁজা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মো. সালমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (০২ নভেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালমান হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

আরও পড়ুন : বৃষ্টিতে ভাসছে ফসল, কৃষকের স্বপ্নভঙ্গ

র‌্যাব জানায়, সালমান একজন মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজাসহ তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশে গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে শনিবার (গতকাল) বিকেল সাড়ে ৪টায় অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. সালমানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X