চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

সমুদ্রে ভাসা ১৩ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। ছবি : সংগৃহীত
সমুদ্রে ভাসা ১৩ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

রোববার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

তারা জানিয়েছে, শনিবার (৮ নভেম্বর) কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূর থেকে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ তাদের উদ্ধার করে।

নৌবাহিনী জানায়, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে গভীর সমুদ্রে ভেসে যাচ্ছিল ট্রলারটি। একপর্যায়ে শনিবার জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাতের সংকেত প্রদর্শন করে সাহায্য চায়। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের উদ্ধার করে। উদ্ধারকালে নৌবাহিনী জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি প্রদান করে।

উদ্ধার জেলেদের ট্রলারসহ নিরাপদে তীরে আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X