চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা অয়েলের নতুন এমডি আমীর মাসুদ

প্রকৌশলী মো. আমীর মাসুদ। ছবি : সংগৃহীত
প্রকৌশলী মো. আমীর মাসুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আমীর মাসুদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (বিপিসিতে প্রেষণে নিয়োজিত) প্রকৌশলী মো. আমীর মাসুদকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ আদেশ অনুযায়ী তিনি ১৮ ডিসেম্বর অপরাহ্ণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে অবমুক্ত হয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণকালে তিনি জেওসিএলের ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্বে নিয়োজিত মো. মাসুদুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X