চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তেলবাহী জাহাজ থেকে ৪ হাজার লিটার ডিজেল চুরি

আটকরা। ছবি : কালবেলা
আটকরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ওয়েল ট্যাঙ্কারসহ প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম। অভিযান চলাকালে দেখা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে অবৈধভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচার করা হচ্ছে। হাতেনাতে ৯ চোরাকারবারিকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল। জব্দ ডিজেল পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X