কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ধারাবাহিক অগ্রগতির চিত্র

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটিডের ধারাবাহিক অগ্রগতির চিত্র। ছবি : কালবেলা
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটিডের ধারাবাহিক অগ্রগতির চিত্র। ছবি : কালবেলা

হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটিডের সঙ্গে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লি. শিল্প প্রকল্প দুটি একীভূত হয়।

একীভূত হওয়ার পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা বা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫টি শেয়ার এবং একীভূত হওয়ার পর চলতি বছরের ৩১ মার্চ বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি.- এর পরিশোধিত মূলধন হয়েছে ৩৪ কোটি ১০ লাখ ৫১ হাজার ১৬ টাকা বা ৩ কোটি ৪১ লাখ ৫ হাজার ১০১টি শেয়ার।

কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত (Diluted) করে প্রকাশ করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে কোম্পানির ৩য় প্রান্তিক ২০২৩ সালের ১ জুলাই থেকে হতে চলতি বছরের ৩১ মার্চ, এ ৯ মাসে ইপিএস ২ দশমিক ৭১ টাকা হয়েছে যার বিপরীতে পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ছিল ১ দশমিক ৩২ টাকা।

চলতি তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে (২ দশমিক ৭১-১ দশমিক ৩২) = ১ দশমিক ৩৯ টাকা অর্থাৎ ১০৫ শতাংশ। পূর্বের পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা বা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫টি শেয়ার অনুযায়ী ইপিএসের চলতি তৃতীয় প্রান্তিক ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ- এ ৯ মাস মেয়াদে তুলনামূলক চিত্র হতো ৯ দশমিক ৮৩ টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে ইপিএস ছিল ৪ দশমিক ৭৯ টাকা। এক্ষেত্রেও চলতি প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪ শতাংশ টাকা অর্থাৎ ১০৫ শতাংশ। চলতি তৃতীয় প্রান্তিক ২০২৩ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ- এ ৯ মাস মেয়াদে কোম্পানির রেভিনিউ ৭৫ দশমিক ৮৩ কোটি টাকা ও নিট মুনাফা ৯ দশমিক ২৩ কোটি টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে রেভিনিউ ছিল ৬০ দশমিক ২৬ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ৪ দশমিক ৫০ কোটি টাকা। রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ৫৭ কোটি টাকা এবং ৪ দশমিক ৭৩ কোটি টাকা অর্থাৎ ২৬ শতাংশ ও ১০৫ শতাংশ।

উল্লিখিত তথ্য বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোম্পানির বিক্রয়, মুনাফা ও ইপিএসের প্রবৃদ্ধি চলমান রয়েছে অর্থাৎ কোম্পানি ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X