কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণফোনের নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ

তানভীর মোহাম্মদ। ছবি : সংগৃহীত
তানভীর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

দেশের সবচেয়ে বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসেবে নিয়োগ পেলেন তানভীর মোহাম্মদ, যিনি আগামী ১ নভেম্বর, ২০২৪ থেকে দায়িত্ব পালন করবেন। গ্রামীণফোনের ব্যবস্থাপনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

তানভীর মোহাম্মদ টেলিযোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক পরিবেশের নানা আঙ্গিক, প্রযুক্তিগত সমন্বয়, নিয়ন্ত্রক কর্মকাঠামো, জলবায়ু ও টেকসই উদ্যোগ, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে তানভীরের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

এই পদে যোগদানের আগে তানভীর টেলিনর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এশিয়া ইন্টিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে টেলিনর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসারসহ (সিটিও) টেলিনরের অন্যান্য ব্যবসায়িক ইউনিটের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

তানভীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্স ও সিঙ্গাপুরের ইনসিয়াড থেকে লিডারশিপ, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ও বিজনেসের ওপর বেশ কয়েকটি সম্মানজনক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসারকে (সিসিএও) অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “তানভীরকে পুনরায় গ্রামীণফোনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। গ্রামীণফোনসহ টেলিনরের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে ইতোপূর্বে নেতৃস্থানীয় পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তানভীরের; সমৃদ্ধ স্থানীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পারদর্শিতা নিয়ে এখানে আসছেন তিনি। তানভীরের ক্যারিয়ার যাত্রায় মেধাবীদের গড়ে তোলা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া এবং তাদের নেতৃত্বের পথ প্রসারিত করতে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। টেলিযোগাযোগ খাতে তানভীরের বিশদ অভিজ্ঞতা এবং প্রমিত নেতৃত্ব আমাদের চলমান উদ্ভাবন ও অগ্রগতির যাত্রাকে আরও শক্তিশালী করেছে। সার্বিক ব্যবসায়িক পরিবেশ, প্রযুক্তিগত সমন্বয় এবং নিয়ন্ত্রক কর্মকাঠামো সম্পর্কে তার অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করতে এবং সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।”

গ্রামীণফোনে পুনরায় যোগ দিতে পেরে নিজেও সন্তুষ্টি প্রকাশ করেন তানভীর মোহাম্মদ। তিনি বলেন, “গ্রামীণফোনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। বিগত দশ বছর ধরে বিদেশে কাজ করলেও আমি সবসময় গ্রামীণফোনের সাফল্যের দিকে নজর রেখেছি এবং এর প্রতিটি অর্জনে গর্ববোধ করেছি।

গ্রামীণফোন গড়েই উঠেছে বিজয়ী মনোভাব ও দৃঢ় মূল্যবোধের ওপর ভিত্তি করে, যেখানে তারুণ্যদীপ্ত কর্মীদল ও মেধাবী নেতৃত্ব মিলে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যত নির্মাণে কাজ করে যাচ্ছে। আমি এই অসাধারণ দলের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গ্রামীণফোন তথা সমাজের জন্য কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X