কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন। ছবি : সংগৃহীত
এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় এবং উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে দেশের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে কোম্পানি দুটির মধ্যে সহযোগিতার কর্মকাঠামো তৈরি হয়েছে। এ স্মারকের লক্ষ্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমশেন সল্যুশন চালুর দিকে নজর দেওয়া।

প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা। সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্প-সংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ পরিসেবা প্রদানকারী হিসেবে গ্রামীণফোনের অবস্থান বজায় রাখার জন্য নেটওয়ার্ক বিকাশের মাধ্যমে আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য এরিকসনের দক্ষতা এবং পুরস্কারপ্রাপ্ত, শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তির ব্যবহার করবে।

সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে। এটি ১৯৯৮ সাল থেকে চলা গ্রামীণফোন ও এরিকসনের মধ্যে অংশীদারিত্বকে আরও বেগবান এবং জোরদার করবে। বাংলাদেশের টেলিযোগাযোগ পরিমণ্ডলে বৃহত্তর ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ সমঝোতা স্মারক।

দেশটি যেহেতু ডিজিটালকে অগ্রাধিকার দিচ্ছে, তাই একটি দৃঢ় ও কার্যকর টেলিযোগাযোগ অবকাঠামো জরুরি। গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআইকে প্রাধান্য দিচ্ছে। সেদিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা।

হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরস্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরও বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১০

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১১

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১২

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৩

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৪

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৫

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৬

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৭

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৮

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X