কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইউআইইউ এবং গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইউআইইউ এবং গ্রামীণফোন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
ইউআইইউ এবং গ্রামীণফোন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং গ্রামীণফোন লিমিটেড (জিপি)’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মোহাম্মদ আবদুল মোকাদ্দেম। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের সার্ভিস ডেলিভারি অ্যান্ড এক্সপেরিয়েন্স’র প্রধান মিসেস শায়লা রহমান, জিপির এমপ্লয়ি এক্সপেরিয়েন্স’র প্রধান এ এন এম আল ফারাবি, জিপি’র এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন, ইউআইইউ’র পরিচালক (কোঅর্ডিনেশন) এবং সাবেক রেজিস্ট্রার প্রফেসর এ এস এম সালাহউদ্দিন, ইউআইইউ ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান এবং ইউআইইউ জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেজিস্ট্রার ড. মো: জুলফিকার রহমান এবং জিপির চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিসেস সায়েদা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থী, অ্যাকাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।

এই চুক্তির ফলে ইউআইইউ’র শিক্ষার্থীরা উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলবে। ইউআইইউ ও গ্রামীণফোন বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এছাড়া, গ্রামীণফোনের ক্যাম্পাস কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার সুযোগ করে দেবে। এর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X