কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অক্স ব্র্যান্ডের এসি নিয়ে এলো ভিসতা

ব্র্যান্ড অক্স (AUX)-এর এয়ারকন্ডিশনারের গ্র্যান্ড লঞ্চিং। ছবি : সংগৃহীত
ব্র্যান্ড অক্স (AUX)-এর এয়ারকন্ডিশনারের গ্র্যান্ড লঞ্চিং। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত শুরু হলো বিশ্বখ্যাত চাইনিজ ব্র্যান্ড অক্স (AUX)-এর এয়ারকন্ডিশনার (এসি)। শনিবার (৭ ডিসেম্বর) এ উপলক্ষে ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ‘গ্র্যান্ড লঞ্চিং’ প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, অক্স-এর এসি উৎপাদিত হচ্ছে বাংলাদেশে ভিসতা’র নিজস্ব কারখানায়। সেলস পার্টনার হিসেবে ভিসতা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিও করবে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, উদয় হাকিম, ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রকৌশলী মইনুল হক, মোহাম্মদ মাসুদ, অক্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (হোম ওভারসিস ওবিএম মার্কেটিং) ইউকি রঙ (Uki Rong), অক্স-এর এশিয়া-প্যাসিফিক কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় চার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী।

উল্লেখ্য, অক্স (AUX)-এয়ার কন্ডিশনার পৃথিবীর ১২৬টিরও বেশি দেশে রপ্তানি হয়। দেশ-বিদেশে অক্স-এর উৎপাদন কারখানা রয়েছে ১৪টি। জাপান, জার্মানি, পোল্যান্ড, মেক্সিকো, থাইল্যান্ড ও চায়নায় রয়েছে ৬টি বৃহৎ গবেষণা ও উন্নয়ন সেন্টার। ইউনিক ডিজাইন, কৃত্তিম বুদ্ধিমত্তা ও সবশেষ প্রযুক্তি ব্যবহারে অতি উচ্চমান নিশ্চিত করার কারণে আমেরিকা, ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্বে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অক্স। এই ব্র্যান্ডটি যে বাজারেই প্রবেশ করেছে, সেখানেই ক্রেতাদের সমীহ আদায় করে নিয়েছে।

আয়োজকরা জানান, গাজীপুর কালিয়াকৈরে হাইটেক পার্কে রয়েছে ভিসতা’র উৎপাদন কারখানা। সম্প্রতি ভিসতা এবং অক্স এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। যার আওতায়, যৌথ উদ্যোগে ভিসতা’র কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।

আরও জানা গেছে, অক্স হচ্ছে চায়নার একটি বিশাল শিল্প গোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমান একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্স-এর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সবশেষ প্রযুক্তির ব্যবহারে অতি উচ্চমানের কারণে আমেরিকা, ইউরোপ, এশিয়া, এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অক্স। এই ব্র্যান্ডটি যে বাজারেই প্রবেশ করছে সেখানেই ক্রেতাদের সমীহ আদায় করে নিচ্ছে।

অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান সামছুল আলম বলেন, দিনটি ভিসতা ও অক্সের জন্য গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তিপণ্য সম্পর্কে যারা অভিজ্ঞ, তারা জানেন অক্স কত বড় গ্লোবাল প্লেয়ার। লেটেস্ট প্রযুক্তির কারণে মানের দিক দিয়ে এখন অক্সই বিশ্বের সেরা। তাদের পণ্য বাংলাদেশে তথা ভিসতা কারখানায় তৈরি হবে এটা আমাদের জন্য সম্মানের। ভিসতার মাধ্যমে বাংলাদেশে অক্সের একটি বড় বিনিয়োগও আসবে বলে আশা করছি। মিলবে অক্সের কারিগরী সহায়তা। বাংলাদেশেই তৈরি হবে দক্ষ জনশক্তি, তৈরি হবে নতুন কর্মসংস্থান।

তিনি আরও বলেন, অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যেই ভিসতা বাংলাদেশের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ভিসতার পণ্যসম্ভারে রয়েছে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে ভিসতা প্রতিষ্ঠা করেছে একটি নতুন কারখানা। সেখানেই তৈরি হবে অক্স ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার।

ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ইলিকট্রনিক্স মার্কেটে যার টেকনোলজি লেটেস্ট, তার পণ্যও লেটেস্ট। কোয়ালিটিতে সেরা হলে, পণ্য টেকসই হলে, দামে সাশ্রয় হলে তা ক্রেতারা গ্রহণ করবেনই। মানের দিক থেকে চ্যালেঞ্জ দিয়ে পণ্যসেবার জন্য প্রস্তুত অক্স ও ভিসতা।

ভিসতার পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমি যেখানে আছি, সেখানে ক্রেতাকে কোনোভাবেই ঠকানো যাবে না। পণ্যের গুণগত মান নিয়ে কখনোই আপস করা হবে না। গুণগত মানের দিক থেকে অক্স এক নম্বর এসি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিসতা ও অক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আসা ডিলার ও বিজনেস পার্টনাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X