কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এপেক্স নিয়ে এলো শিশুদের জন্য অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

শিশুদের কল্পনার জগৎ সীমাহীন—তাদের ভাবনার রঙে রাঙানো একেকটি ছবি যেন নতুন স্বপ্নের দুয়ার খুলে দেয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই স্কুলগামী শিশুদের জন্য এপেক্সের স্পেশাল ব্র্যান্ড স্কুলস্মার্ট এবং ফার্স্টট্রিপ একত্রে আয়োজন করেছে এক অভিনব চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুধু আঁকায় সীমাবদ্ধ নয়; এখানে শিশুরা তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং কল্পনাশক্তিকে প্রকাশ করতে পারবে।

এপেক্সের কিছু নির্দিষ্ট স্টোর থেকে স্কুলস্মার্ট পণ্য কিনলে সঙ্গে দেওয়া হচ্ছে একটি আর্ট পেপার। প্রতিযোগিতার নিয়মকানুন আর থিম দেওয়া আছে সেই আর্ট পেপারে। প্রতিযোগিতার থীম এমনভাবে নির্ধারিত হয়েছে যাতে শিশুরা নিজের মতো করে তা ব্যাখ্যা করতে পারে, মুক্তভাবে কল্পনার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সেই আর্ট পেপারে ছবি এঁকে সেখানে দেয়া কিউআর কোড স্ক্যান করে ফর্ম পূরণ করতে ছবিটি পাঠাতে হবে। নির্বাচিত কিছু ছবি এপেক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। পরিবার-বন্ধুরা পছন্দের ছবিতে কমেন্টের মাধ্যমে ভোট দিতে পারবেন। সবচেয়ে বেশি কমেন্ট ও শেয়ার প্রাপ্ত ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিজয়ীদের জন্য ফার্স্টট্রিপের পক্ষ থেকে গিফট ভাউচারের আয়োজন করা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাচ্ছে ৩০,০০০ টাকার ট্রাভেল ভাউচার, দ্বিতীয় স্থান অধিকারী পাচ্ছেন ২০,০০০ টাকার ট্রাভেল ভাউচার আর তৃতীয় স্থান অধিকারী পাচ্ছেন ১০,০০০ টাকার রিসোর্ট কিংবা হোটেল ভাউচার। এ ছাড়া স্কুলসমার্ট-এর প্রতিটি প্রোডাক্টের সাথে পাওয়া যাচ্ছে টগি ফান ওয়ার্ল্ড-এর এন্ট্রি টিকেট একেবারেই ফ্রি।

এপেক্স আয়োজিত এই প্রতিযোগিতা কোমলমতি শিশুদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রকাশ পাচ্ছে যেখানে ছোট্ট শিল্পীরা তাদের মনের জগৎ তুলে ধরতে পারবে এবং সম্মানিত হবে সৃজনশীলতার জন্য। স্কুলস্মার্ট শিশুদের মানসম্মত স্কুলসামগ্রী দিয়ে যেমন প্রস্তুত করছে ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি ফার্স্টট্রিপ তাদের স্বপ্নপূরণে দিচ্ছে এক অনুপ্রেরণার স্পর্শ। আজই আপনার নিকটস্থ এপেক্স স্টোর থেকে স্কুলসমার্ট জুতা কিনুন আপনার সন্তানের কল্পনার ডানা মেলতে দিন।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://apex4u.com/page/schoolsmart-campaign

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X