কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

প্রতিষ্ঠানটির ইউনিট-২ ফ্যাক্টরি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদ অর্জন করেছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদন এবং দায়িত্বশীল শিল্পচর্চার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা টেক্সটাইল এক্সচেঞ্জের অধীনে অনুমোদিত একটি স্বাধীন তৃতীয় পক্ষের সংস্থা এ সনদ প্রদান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রতি এপেক্সের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই স্বীকৃতি এই অর্জন।

রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) হলো এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যার মাধ্যমে কোনো পণ্যে পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করা হয়।

একই সঙ্গে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপে এসব উপাদানের সঠিক হিসাব সংরক্ষণ করা হয়েছে কি না, তাও নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করা হয়। প্রতিষ্ঠানগুলোর জন্য এ মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক নয়। তবে পরিবেশবান্ধব উৎপাদন চর্চার অংশ হিসেবে অনেক প্রতিষ্ঠান স্বেচ্ছায় এ মানদণ্ড মেনে চলে।

এই সনদ অর্জনের অংশ হিসেবে পরিচালিত অডিটে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পুনর্ব্যবহৃত উপাদানের পরিমাণ ও ব্যবস্থাপনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। এর ফলে উৎপাদনে ব্যবহৃত পুনর্ব্যবহৃত ইভিএ, রাবার, পিইউ এবং পিভিসিসহ বিভিন্ন উপাদানের উৎস, ব্যবহার ও মান নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে এপেক্স ফুটওয়্যার গ্লোবাল রিসাইকেলড স্ট্যান্ডার্ড (জিআরএস) সনদও অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় নতুন আরসিএস সনদ প্রতিষ্ঠানটির টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্পচর্চায় নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১০

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১১

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৩

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

১৪

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

১৫

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

১৬

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

১৭

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

১৮

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১৯

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

২০
X