কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

এপেক্স ফুটওয়্যারের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা ইইউর

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন ইইউর। ছবি : সংগৃহীত
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন ইইউর। ছবি : সংগৃহীত

সম্প্রতি গাজীপুরের সফিপুরে অবস্থিত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশের জুতা ও চামড়াশিল্প কীভাবে বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে পরিচালিত হচ্ছে, সেই কার্যক্রম পর্যবেক্ষণ করতে এ সফর অনুষ্ঠিত হয়।

দেশের শিল্প খাতে টেকসই উন্নয়ন জোরদারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি কারখানা পরিদর্শন করে। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

ওশি ফাউন্ডেশনের প্রজেক্ট হেড মো. আলম হোসেনের সমন্বয়ে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানান এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের জিএম মো. নাসরুল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি দলটি প্রথমে বাংলাদেশের প্রথম ‘এলডব্লিউজি গোল্ড রেটেড’ সুবিধাসংবলিত এপেক্স ট্যানারি ইউনিট পরিদর্শন করেন। পরে তারা এপেক্সের জুতা উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানের আধুনিক উৎপাদনপ্রযুক্তি, দক্ষ জনবল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিশ্বমানের নকশা সক্ষমতা সম্পর্কে ধারণা নেন। এপেক্সের উৎপাদন প্রক্রিয়ায় ইউরোপীয় প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগও তাদের বিশেষভাবে আকৃষ্ট করে।

পরিদর্শন শেষে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, পণ্যের মান ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্প কতদূর এগোতে পারে, তা ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সফর বাংলাদেশের শিল্প খাতের প্রতি ইউরোপীয় দেশগুলোর আস্থারই প্রতিফলন। সেই আস্থা ধরে রাখতে আমরা কাজ করে যাব।

এপেক্সের পরিবেশবান্ধব উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় বোর্ড অফ ডিরেক্টরস, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা এবং বিশ্বমানের ডিজাইনের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সফরটি ইউরোপের সাথে বাংলাদেশের শিল্প খাতের শক্তিশালী সম্পর্কের একটি প্রতিফলন।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X