কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা

ওয়ালটনের লোগো। সৌজন্য ছবি
ওয়ালটনের লোগো। সৌজন্য ছবি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১৮৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৭৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। অর্থাৎ আলোচ্য বছরের জন্য শেয়ার প্রতি ১৭.৫০ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন রেকর্ড ডেটে শেয়ারধারী শেয়ারহোল্ডারগণ।

বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়াদি শেয়ারহোল্ডারদের অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর ডিডিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১,০৩৬.৬২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১,৩৫৬.৫৩ কোটি টাকা।

২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির রেভিনিউ হ্রাস পাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় এবং বিতরণ খরচ বৃদ্ধির ফলে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.২২ টাকা, যা পূর্ববর্তী হিসাব বছরে ছিল ৪৪.৭৮ টাকা।

এদিকে ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোর (এনওসিএফপিএস) পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির এনএভিপিএস পুনর্মূল্যায়নসহ ৩৯৯.৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৮.২৯ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়নসহ ৩৭৯.৩০ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৭৭.৮৬ টাকা ছিল। ৩০ জুন কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫৮.২০ টাকা; যা আগের বছরের একই সময়ে ছিল ৫৬.৯৬ টাকা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, কোম্পানির দক্ষ ম্যানেজমেন্ট কর্তৃক বিভিন্ন খাতে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করার পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে পণ্য বিক্রির স্বাভাবিক ধারা বজায় রাখায় নানান প্রতিকূলতার মধ্যেও গত হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছে এক হাজার হাজার কোটি টাকার বেশি।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X