কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (ইউআইইউ) ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠিত হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউআইইউয়ের নিজেস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. ছিবগাত উল্লাহ, দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

কনক্লেভের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক দুটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউআইইউর এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এবং ইউআইইউর সিএসই বিভাগের প্রফেসর ড. সোহরাব হোসেন ।

মূল আলোচনার পর ‘গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্টি ডায়লক অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক একটি উচ্চ স্তরের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. ইমাদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই, ফেলিসিটি আইডিসি লিমিটেডের সিইও শরিফুল আলম, টেকনো গ্রিন কার্বন লিমিটেডের পরিচালক ড. আনিকা আলী এবং লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিটিও এবং পরিচালক এসএআর মো. মুইনুল ইসলাম প্রমুখ।

আলোচনায় বাংলাদেশে এআই এবং সাইবার-নিরাপত্তার সুযোগ সুবিধা, সাইবার স্থিতিস্থাপকতা জোরদার এবং চ্যালেঞ্জগুলো অন্বেষণ করার বিষয়ে সরকারি, শিক্ষা এবং শিল্প খাতের প্রতিনিধিরা তুলে ধরেন।

এই কনক্লেভ সরকার, একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় এআই এবং সাইবার-নিরাপত্তা প্রস্তুতির কৌশলগত দিকগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়। উদ্ভাবন, উন্নয়ন এবং আন্তঃসহযোগিতার ক্ষেত্রে ইউআইইউ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তারা, শিক্ষার্থীরা, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X