কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয় এবং গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম তাহের এ সাইফ।

সভাপতির বক্তৃতায় বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘আমাদের নতুন নতুন উদ্ভাবনকে কীভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরও উন্নত ও টেকসই করা যায়, সেই দিকে নজর দিতে হবে।’

এজন্য তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিক্তিক শিক্ষায় রূপান্তরের তাগিদ দিয়েছেন। এ ছাড়া তিনি বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দেশের সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকায়নে নবীন গ্র্যাজুয়েটদের ন্যায়ভিত্তিক কাজ করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ৭৩৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চার শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘আজকের এই অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি সমৃদ্ধির কাজে নয়, বরং সমাজ উন্নয়নের কাজও করতে হবে।’

সমাবর্তন বক্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয়র প্রফেসর ড. এম তাহের এ সাইফ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের কর্মক্ষেত্রে সফলতা কামনার পাশাপাশি মানব কল্যাণে একনিষ্ঠভাবে কাজের পরামর্শ দেন।

ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, ‘ইউআইইউর গ্রাজুয়েটরা তাদের পেশাগত প্রচেষ্টা এবং কৃতীত্বের মাধ্যমে তাদের পরিবার এবং দেশের জন্য গর্ব বয়ে আনবে।’

ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি, সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X