কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের ইন ফ্লাইট সাময়িকী ‘ব্লু স্কাই’ নবায়ন করবে অ্যানেক্স কমিউনিকেশনস। পাশাপাশি ইউএস বাংলার এয়ারলাইনসের সাময়িকীর কনটেন্ট, সৃজনশীল দিকনির্দেশনা, বিজ্ঞাপন ব্যবস্থাপনা ও প্রকাশনা কার্যক্রমও পরিচালনা করবে অ্যানেক্স কমিউনিকেশনস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএস বাংলা এয়ারলাইনস ও অ্যানেক্স কমিউনিকেশনসের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়েছে।

অ্যানেক্স কমিউনিকেশনসের পরিচালক শরীফ সাব্বির ও ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তি অনুযায়ী নতুন কাঠামোর অধীনে ব্লু স্কাই সাময়িকী আরও সুসংগঠিত, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরি করবে। এ ছাড়া দেশের ভ্রমণ, সংস্কৃতি, জীবনধারা ও বিশেষ প্রতিবেদনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর উপস্থাপনা থাকবে।

ইউএস বাংলা এয়ারলাইনস জানায়, এই সাময়িকী নবায়নের মাধ্যমে বিমানে থাকাকালীন যাত্রীদের সময় আরও বেশি আনন্দঘন করার প্রচেষ্টা করা হবে। পাশাপাশি প্রকাশনাটি বিজ্ঞাপনদাতাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক, বৈচিত্র্যময় ও ক্রমবর্ধমান পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পাবে। এই চুক্তি দেশের ইন ফ্লাইট কমিউনিকেশনের মানকে আরও উন্নত করবে। এ ছাড়া এই চুক্তির মাধ্যমে বিমান ভ্রমণ, বিজ্ঞাপন বাজার ও সামগ্রিক ভ্রমণ খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X