কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার

নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা। ছবি : কালবেলা
নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা। ছবি : কালবেলা

দেশের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সদস্যদের ভোটে ২০২৬-২৭ আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বনানীস্থ ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ হতে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সদস্যদের সরাসরি ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলে ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি ১৪৫ ভোট।

১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম ৫৯৪ ভোট, ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল ৫৬৯ ভোট, ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু ৫৫৫ ভোট, ১৯৯৯ ব্যাচের মো. নজরুল ইসলাম মল্লিক ৫৪৩ ভোট, ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস ৫২২ ভোট, ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম ৫০৭ ভোট, ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী ৪৯৮ ভোট, ২০০০ ব্যাচের ডা. যোবায়ের হোসেন ৪৬০ ভোট এবং ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক ৪২৯ ভোট পেয়ে ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে ১৯৯৫ ব্যাচের শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, ২০০১ ব্যাচের মো. নাহিদুল হাসান পেয়েছেন ৩৫৫ ভোট এবং ২০০৪ ব্যাচের মোস্তাফিজুর রহমান সুজন পেয়েছেন ২৭৪ ভোট।

নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আতিকুল আযমের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X