কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হুমকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় সর্বশেষ দফায় হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ‘সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো স্বাধীনভাবে এ নৌপথ দিয়ে চলাচল করছে।

বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করছে।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

কালবেলা/এএমএম/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X