মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেলি ও এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্তের সূচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে সূচিত হলো নতুন এক অধ্যায়। এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার শেরাটন হোটেলে “বিয়ন্ড দ্য অরডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি” শীর্ষক থিমে এক আড়ম্বরপূর্ণ লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর জনাব মার্স এবং এসিআই-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা-এর পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেলি স্টেশনারি পণ্যসমূহ এসিআই-এর শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। আধুনিক ডিজাইন, টেকসই মান এবং ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি ডেলির পণ্যসমূহ শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে করবে আরও সহজ, সাবলীল ও কার্যকর।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা অতিক্রম করতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। “বিয়ন্ড দ্য অরডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি” থিমের মাধ্যমে ডেলি ও এসিআই এই প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, তারা মানসম্মত ও উদ্ভাবনী স্টেশনারি পণ্যের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X