কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেখ জসিম উদ্দিন বলেন, হজ ও ওমরাহ আয়োজন একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র সেবা খাত। এই খাতে সেবার মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজ ও ওমরাহ সেবাখাতে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন ও স্বচ্ছ সেবার ঘাটতি লক্ষ্য করে আমরা এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। আকিজ রিসোর্স যে আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস তারই প্রতিফলন হবে। আমরা চাই, যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন সেবা পান।

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস-এর হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা বলেন, এই প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবাখাতের বিদ্যমান ঘাটতিগুলো পূরণে বিশেষভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বচ্ছ পেমেন্ট সিস্টেমের অবসান, ভুল তথ্য ও প্রতারণামূলক প্রচারণার প্রতিরোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর বুকিং ও ট্র্যাকিং ব্যবস্থা, অভিজ্ঞ মুয়াল্লিম ও প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা সেবা প্রদান করা।

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রুপ ও কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন, মুয়াল্লিম ও গাইড সহায়তা, রিয়েল-টাইম গ্রাহক সাপোর্ট এবং হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান সহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X