কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নগদ ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নগদ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে নিয়মিতভাবে নানা ক্যাম্পেইন চালু রাখা হয়। সেই ক্যাম্পেইনে অংশ নিয়ে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জয়ের সৌভাগ্য অর্জন করেন নোমান।

বিজয়ী নোমান বলেন, নগদের ক্যাম্পেইনে অংশ নিয়ে এমন একটি পুরস্কার জিতব—এটা কখনো ভাবিনি। নগদকে ধন্যবাদ, গ্রাহকদের জন্য এমন আকর্ষণীয় আয়োজন করার জন্য।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও নতুন ও আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করা হবে। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X