কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে।

চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ ভাতাভোগীর কাছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা সফলভাবে বিতরণ করেছে নগদ।

এই সময়ে সবচেয়ে বেশি ভাতাভোগী সরকারি সহায়তা পেয়েছেন সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এ কর্মসূচির মাধ্যমে ৭৮ লাখ ৫১ বেশি উপকারভোগীর কাছে দেড় হাজার কোটি কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নগদের মাধ্যমে প্রায় ১২ লাখ ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার সরকারি ভাতা।

এই সময়ে সবচেয়ে বেশি ভাতাভোগী সরকারি সহায়তা পেয়েছেন সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি (পিইএসপি), ডিডিএম’র অধীন ইজিপিপি প্লাস/বিসিআরএসআর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (পিএমইএটি)-এর অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এসব খাতে ২০ হাজারের বেশি উপকারভোগীর কাছে ১৩ কোটির টাকারও বেশি সরকারি ভাতা সফলভাবে পৌঁছে দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ।

এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিল ১ কোটি ৩১ লাখের বেশি। তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২ হাজার ৯০০ টাকার সরকারি ভাতা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এই অঙ্ক ৩০০ কোটি বেশি।

এ বিষয়ে নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, সরকারি ভাতা, উপবৃত্তি ও বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিপুল সংখ্যক সুবিধাভোগী নগদকে তাদের পছন্দের মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের সবচেয়ে বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে নগদ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে ক্যাশ আউটের সুবিধা এবং বিনা খরচের কারণে সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে সুবিধাভোগীদের অন্যতম পছন্দের মাধ্যম হয়ে উঠেছে নগদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিত মাকে মৃত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রধানমন্ত্রী আসবেন বলে ভাড়ায় আনা রাস্তার ইট তুলে নিলেন ঠিকাদার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

১০

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

১১

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

১২

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

১৩

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১৪

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

১৫

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

১৬

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১৭

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১৮

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১৯

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

২০
X