কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

নির্বাচনে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক। ছবি : সংগৃহীত
নির্বাচনে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক। ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নির্বাচনকালীন সময়ে গ্রাহকদের নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা, মতবিনিময় ও তথ্য আদান-প্রদানের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক ও সাশ্রয়ী এসব প্যাক চালু করেছে বাংলালিংক।

বাংলালিংক অপারেটর জানায়, দেয়ার ভয়েস ম্যাটারস অর্থাৎ প্রত্যেক মানুষের মতামতই গুরুত্বপূর্ণ, আর সেই মতামত প্রকাশের সুযোগ যেন সবাই নির্বিঘ্নে পান।

প্রতিষ্ঠানটি আরও জানায়, নির্বাচনের সময় বিপুলসংখ্যক ভোটার দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। এই সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ অত্যন্ত জরুরি। সে কারণেই নির্বাচনকালীন প্রয়োজন বিবেচনায় ডাটা ও ভয়েস দুই ধরনের সুবিধা মিলিয়ে বিভিন্ন প্যাক চালু করা হয়েছে।

গ্রাহকেরা ৭২ ঘণ্টা মেয়াদে ৯৯ টাকায় ৪ জিবি ডাটার স্বল্পমেয়াদি প্যাক নিতে পারবেন। পাশাপাশি রয়েছে ৭ দিনের জন্য ১৯৯ টাকায় ১৫ জিবি ডাটা, ৩০ দিনের জন্য ৪৯৮ টাকায় ২০ জিবি ডাটা এবং একই মেয়াদে ৫৯৮ টাকায় ৩০ জিবি ডাটার অফার।

যারা ডাটা ও ভয়েস দুটোর সমন্বিত সুবিধা চান, তাদের জন্য রয়েছে বিশেষ বান্ডেল প্যাক। এর মধ্যে ৩০ দিনের জন্য ৪৯৯ টাকায় ১৫ জিবি ডাটার সঙ্গে ২০০ মিনিট এবং ৬১৯ টাকায় ২০ জিবি ডাটার সঙ্গে ৩০০ মিনিট কথা বলার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও শুধু কথা বলার জন্য ৩০ দিনের মেয়াদে ২৫৭ টাকায় ৩০০ মিনিট এবং ৩৫৭ টাকায় ৫০০ মিনিটের প্যাকও থাকছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এই অফারের পাশাপাশি নির্বাচনকালীন সময়ে বাড়তি চাপ সামলাতে দেশের গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সক্রিয় এলাকাগুলোতে নেটওয়ার্ক সক্ষমতাও বাড়িয়েছে বাংলালিংক। নিয়মিত কার্যক্রমের বাইরে গিয়ে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো, ব্যবহার বাড়লেও যেন ভয়েস ও ডাটা সেবা স্বাভাবিক ও স্থিতিশীল থাকে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সময়ে সংযুক্ত থাকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। গ্রাহকেরা যেন নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন, দায়িত্বশীলভাবে তথ্য আদান–প্রদান করতে পারেন এবং নিশ্চিন্তে সংযুক্ত থাকতে পারেন সেটিই আমাদের লক্ষ্য। বিশেষভাবে তৈরি এই প্যাকগুলো এবং নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রাহকদের প্রতি বাংলালিংকের যত্নশীল অবস্থানেরই প্রতিফলন। ভোটাধিকার প্রয়োগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সময় দায়িত্বশীল যোগাযোগে গ্রাহকদের পাশে থাকাই আমাদের উদ্দেশ্য।

এসব উদ্যোগের মাধ্যমে বাংলালিংক গভীর দায়িত্ববোধ নিয়ে গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকারকে অব্যাহত রাখছে। কোনো ধরনের বিঘ্ন ছাড়াই যেন নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা যায়, সেটিই তাদের লক্ষ্য। সহজলভ্য সেবা, স্থিতিশীল নেটওয়ার্ক ও দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমকে অগ্রাধিকার দিয়ে, গ্রাহকদের প্রতি যত্নশীল থাকার এবং নেটওয়ার্ক জুড়ে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে বাংলালিংক।

কালবেলা/এমএ/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X