কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে ‘লাইভ মিউজিক উইথ ফাইন ডাইনিং’ চালু করল হোপ বেরি রেস্তোরাঁ

ধানমন্ডিতে লাইভ মিউজিক ও ফাইন ডাইনিংয়ের অনন্য আয়োজন। ছবি : সংগৃহীত
ধানমন্ডিতে লাইভ মিউজিক ও ফাইন ডাইনিংয়ের অনন্য আয়োজন। ছবি : সংগৃহীত

আজকের আধুনিক লাইফস্টাইলে ভালো খাবার এবং সুরের ছোঁয়া একে অপরের পরিপূরক। কর্মব্যস্ততা, দৈনন্দিন চাপ আর শহুরে কোলাহলের মাঝেও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এই চর্চাকে আরও রঙিন করে তুলতে ধানমন্ডির হৃদয়ে অবস্থিত হোপ বেরি রেস্তোরাঁ (Hope berry Restaurant) চালু করেছে লাইভ মিউজিক উইথ ফাইন ডাইনিং (Live Music with Fine Dining) আয়োজন।

সন্ধ্যা নামতেই হোপ বেরি-তে নরম আলো, সুরের মূর্ছনা আর সুস্বাদু খাবারের সুবাসে ভরে ওঠে পরিবেশ। উষ্ণতা ও আন্তরিকতায় অতিথিদের স্বাগত জানানো হয় আরামদায়ক ও অভিজাত এক আবহে, যেখানে খাবারের স্বাদ ও সংগীত মিলেমিশে তৈরি করে স্মরণীয় মুহূর্ত।

হোপ বেরি-এর মেনুতে যা যা থাকছে-

রেস্টুরেন্টটির মেনুতে রয়েছে দেশি ও বিদেশি নানা স্বাদের সমাহার। বাংলার ঐতিহ্যবাহী পদ থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশীয় ফিউশন ডিশ ও ক্লাসিক কন্টিনেন্টাল আইটেম, সবকিছুই দক্ষ শেফদের যত্নে পরিবেশিত হয় স্বাদ, মান ও নান্দনিকতার নিখুঁত ভারসাম্যে।

ব্যক্তিগত ডাইনিংয়ের পাশাপাশি পরিবারিক অনুষ্ঠান, জন্মদিন, বন্ধুদের আড্ডা কিংবা কর্পোরেট ডিনারের জন্যও হোপ বেরি হয়ে উঠেছে আদর্শ ঠিকানা। প্রশস্ত আসন ব্যবস্থা, পেশাদার আয়োজন ব্যবস্থাপনা ও রুচিশীল পরিবেশ, সব মিলিয়ে হোপ বেরি রেস্তোরাঁ প্রতিটি বিশেষ দিনকে করে তোলে আরও পরিপাটি ও স্মরণীয়।

কালবেলা/এমএ/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X