কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

টিটি ফেডারেশনের সহসভাপতি হলেন ল্যাবএইড গ্রুপের ওয়াসিফ ফারহান

ওয়াসিফ ফারহান। ছবি : সংগৃহীত
ওয়াসিফ ফারহান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।

তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন, যা নিয়মিতভাবে মহানগর লীগে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত ২২ জানুয়ারির এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এ পুনর্গঠনে সহসভাপতির পদে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন, মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহসভাপতি হিসেবে আছেন, প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত প্রাক্তন খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন, বিকেএসপি এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি।

কালবেলা/এমএ/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X