কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের ক্রেডিট কার্ড উদ্বোধন। ছবি : সংগৃহীত
পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের ক্রেডিট কার্ড উদ্বোধন। ছবি : সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেড-এর যৌথ উদ্যোগে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের মহাখালী করপোরেট শাখা প্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (একাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. ওয়াহিউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে সব সময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে আশা করি, এই অংশীদারত্ব শুধু একটি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও জনকল্যাণমুখী উদ্যোগে রূপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X