কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্কারবরোতে ব্যতিক্রমী ঈদ মেলা : কেনাবেচা নয়, শেয়ারিং ও সহমর্মিতায় অনন্য উদ্যোগ

ঈদ মেলার আয়োজনে বিসিসিবি উইমেন। ছবি : সংগৃহীত
ঈদ মেলার আয়োজনে বিসিসিবি উইমেন। ছবি : সংগৃহীত

কানাডার স্কারবরোতে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী ঈদ মেলার আয়োজন করে বিসিসিবি উইমেন, যা কমিউনিটির মধ্যে মানবিকতা ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এই মেলাটি ছিল প্রচলিত ধারণার বাইরে-এখানে কোনো ধরনের কেনাবেচা ছিল না; বরং পুরো আয়োজনটি গড়ে ওঠে শেয়ারিং ও সহমর্মিতার ভিত্তিতে।

এই উদ্যোগে অংশগ্রহণকারীরা নতুন কিংবা হালকাভাবে ব্যবহৃত পোশাক, ব্যাগ, শিশুদের খেলনা ও বই নিয়ে এসে একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। এর মাধ্যমে যেমন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, তেমনি পুনঃব্যবহারের মাধ্যমে টেকসই জীবনযাপনের বার্তাও ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিসিবি উইমেনের টিম লিডার তানিজা রেজা। সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ ও শাইমা হাসান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যতিক্রমী আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা স্কারবরোর খাজানা মিঠাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা এই মেলার জন্য স্থান ও সহযোগিতা প্রদান করেছেন। পাশাপাশি, স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

বিসিসিবি উইমেন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগ অব্যাহত থাকবে। এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এক নতুন ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X