কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ চালু, বিমা সেবায় ডিজিটাল যুগের সূচনা

ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ চালু। ছবি : সংগৃহীত
ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ চালু। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করে ‘ল্যাবএইড ইনসুরটেক’ নামে দেশের প্রথম সমন্বিত ‘অল-ইন-ওয়ান’ ডিজিটাল বিমা প্ল্যাটফর্মের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। এই উদ্যোগকে দেশের ইন্স্যুরেন্স ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিজিটাল-ফার্স্ট এই প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তি-সক্ষম বীমা সেবা এক প্ল্যাটফর্‌ম থেকেই গ্রহণ করতে পারেন। ব্যবহারকারীরা যেকোনো সময়, যে কোনো স্থান থেকে সহজেই বিমা পলিসি কেনা, নবায়ন এবং ক্লেইম প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের বিমা খাতকে আরও স্বচ্ছ, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ কেবল একটি সেবা প্ল্যাটফর্ম নয়, এটি মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি স্মার্ট সমাধান।”

তিনি আরও বলেন, ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের আস্থা ও অভিজ্ঞতাকে ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। ব্যক্তি, পরিবার, ক্ষুদ্র ব্যবসা ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক বিমা সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা হেলথ, লাইফ, মোটর/ভেহিকল, ট্রাভেল, পেট, ক্রপ, ডিভাইস ও প্রপার্টি/ওয়েলথ ইন্স্যুরেন্সসহ বিস্তৃত সেবা এক জায়গায় পাবেন। একই সঙ্গে এতে রয়েছে অনলাইন ক্লেইম সাবমিশন, দ্রুত ক্লেইম সেটেলমেন্ট, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি, ক্যাশলেস চিকিৎসা সুবিধা এবং ২৪/৭ ডাক্তার কনসালটেশনের সুবিধা।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্ল্যাটফর্মটিতে এআই-ভিত্তিক ই-কেওয়াইসি, ফ্রড ডিটেকশন, স্মার্ট আন্ডার রাইটিং এবং প্রোডাক্টিভ অ্যানালিটিক্স যুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। নির্দিষ্ট যোগ্য ক্লেইমের ক্ষেত্রে ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যেই নিষ্পত্তির সক্ষমতা এই প্ল্যাটফর্মকে বাজারে অনন্য অবস্থানে নিয়ে যাবে।

অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ডিরেক্টর ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইনসুরটেকের সিইও শরিফ মোহাম্মদ আবিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মাইক্রোমাস্টার ইন্স্যুরেন্স বেলজিয়াম ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সসহ বিমা খাতের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা এই উদ্যোগকে বাংলাদেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে এমবেডেড ইন্স্যুরেন্স, ইউজেজ-ভিত্তিক ইন্স্যুরেন্স, মাইক্রো-ইন্স্যুরেন্স ও গ্রুপ ইন্স্যুরেন্স সেবা যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষও সহজে বিমা সুরক্ষার আওতায় আসতে পারেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ল্যাবএইড ইনসুরটেকের এই উদ্যোগ দেশের বিমা খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর কাঠামোয় রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের মধ্যে বিমা বিষয়ে আস্থা ও সচেতনতা বাড়াবে।

কালবেলা/এমএসকেএম/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X