কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার : আইসিটি মন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, প্রযুক্তি ও ডিজিটাল সেবা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সমাজের সব মানুষ সমানভাবে তা ব্যবহার করতে পারেন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডা অডিটরিয়ামে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। সহআয়োজক ছিল ফ্রেন্ডশিপ ও সাইটসেভার্স।

মন্ত্রী বলেন, ‘কেউ যেন পিছিয়ে না থাকে— এই নীতিকে সামনে রেখে অভিগম্য ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় নিয়েই এখন থেকে সব ডিজিটাল সেবার নকশা করা হবে। এটি দয়ার বিষয় নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার।’

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চায় সরকার। প্রযুক্তিকে মানুষের প্রয়োজন, সক্ষমতা ও বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

তিনি বলেন, ‘সবার জন্য বাংলাদেশ গড়তে সার্বজনীন ডিজিটাল অভিগম্যতা নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক যেন সহজে ডিজিটাল সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা তখনই পূর্ণতা পাবে, যখন প্রতিটি নাগরিক মর্যাদা, স্বাধীনতা ও সমতার সঙ্গে ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন।’

স্বাগত বক্তব্যে এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রফিক বলেন, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করলেও তারা এখনও ডিজিটাল সেবার পূর্ণ সুবিধা পাচ্ছেন না। এ কারণে সরকারি ডিজিটাল সেবাগুলোকে পর্যায়ক্রমে আরও অভিগম্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এটুআই বর্তমানে এআই-ভিত্তিক সাইন ল্যাংগুয়েজ টুল, অন্তর্ভুক্তিমূলক ই-কমার্স ও ই-লার্নিং প্ল্যাটফর্‌ম এবং ডিজেবিলিটি ইনোভেশন নলেজ প্ল্যাটফর্‌ম তৈরির কাজ করছে।

অনুষ্ঠানে অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট দৃষ্টিজয়ী ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘ডিজিটাল অ্যাকসেস কোনো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার।’

তিনি জানান, এটুআই-এর ডিজেবিলিটি ইনোভেশন ল্যাব সরকারি ওয়েবসাইট, শিক্ষা উপকরণ ও ডিজিটাল সেবাগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছে।

এ সময় সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের ঊর্ধ্বতন পরিচালক আয়েশা তাসিন খানও বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডিজিটাল অভিগম্যতায় অবদানের জন্য পাঁচটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের থেরাপি সার্ভিস ম্যানেজমেন্ট ও ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম, বাংলাদেশ পুলিশের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস, স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত মোবাইল অ্যাপ এবং ইস্টার্ন ব্যাংকের ইবিএলের স্কাইব্যাংকিং উদ্যোগ।

পরে প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদও স্টলগুলো ঘুরে দেখেন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে পালিত হয়। দিবসটির লক্ষ্য হলো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল সেবাগুলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও ব্যবহারবান্ধব ও সহজলভ্য করে তোলা।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X