পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক নারীর মরদেহ উদ্ধার

হাসিনা আক্তার। ছবি: সংগৃহীত
হাসিনা আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের আট দিন পর খাল থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম হাসিনা আক্তার (৩১)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। হাসিনা দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে রয়েছেন। তার সন্তানরা চকরিয়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পটিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

মৃত হাসিনার চাচাতো ভাই মোহাম্মদ রফিক বলেন, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়েছিল হাসিনা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। অবশেষে খালের পানিতে ভাসমান লাশ দেখে আমরা তাকে শনাক্ত করি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পুলিশ জানিয়েছে, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হতে পারে এবং স্রোতে ভেসে কৈয়গ্রাম এলাকায় এসে পৌঁছায়।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

থানার ওসি জিয়াউল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X