কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীদের জন্য প্রথম ইনক্লুসিভ স্টাফ বেনিফিট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেটলাইফ বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংকটির ভিন্ন সক্ষমতা সম্পন্ন কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ, সুবিধাজনক পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্যবিষয়ক সার্বিক সুবিধার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।

রাজধানীতে মেটলাইফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিস্বাক্ষর প্রদান করেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ ফিনান্সিয়াল অফিসার ইদ্রিসা কামারা; ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব, মানব সম্পদ বিভাগের কান্ট্রি হেড খায়রুন এন হক, চিফ টেকনোলজি ও অপারেশনস অফিসার খালেদ আজিজ যোগদান করেন। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকঅ্যাশিওরেন্স সাভরিনা আরিফিন।

এই চুক্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ শারীরিক, শ্রবণ ও দৃষ্টির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন কর্মীদের জন্য মেটলাইফ-এর বিশেষ বীমা সুবিধা চালু করেছে। এই প্রোগ্রামের আওতাধীন কর্মীরা তাদের সহায়ক ডিভাইস ও সাপোর্ট সার্ভিসের জন্য ব্যয় করা অর্থ রিইম্বার্সমেন্ট বা ফেরত দাবি করতে পারবেন যার সর্বোচ্চ সুবিধা সীমা অক্ষমতার ওপর নির্ভর করে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এই সুবিধা প্রতি তিন বছরে একবার পাওয়া যাবে, যাতে কর্মীদের প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত হয়। এছাড়াও এই নতুন সুবিধার পাশাপাশি ব্যাংকটি সকল কর্মীর জন্য সামগ্রিক স্বাস্থ্যসেবা সুবিধা উন্নত করেছে এবং হাসপাতালে ভর্তিকৃত ও বহির্বিভাগে চিকিৎসা খরচের বীমা কভারেজ আরও বাড়ানো হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘সত্যিকারের অন্তর্ভুক্তি মানে হলো আমাদের কর্মীদের অনন্য চাহিদাগুলোকে কেন্দ্র করে আমাদের কর্মক্ষেত্র, সুযোগ-সুবিধা এবং নীতিমালা প্রণয়ন করা। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফের সাথে পার্টনারশিপ আমাদের এই দৃঢ় বিশ্বাসের প্রতিফলন। বিশেষ চাহিদাসম্পন্ন সহকর্মীদের জন্য বিশেষ সহায়ক সুবিধা চালুর মাধ্যমে আমরা শুধু বাস্তব বাধাগুলো দূর করছি না, বরং একটি স্পষ্ট বার্তা দিচ্ছি; প্রত্যেক সহকর্মী তার বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাওয়ার অধিকার রাখে। এই উদ্যোগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক কর্মী কল্যাণে বা স্টাফ বেনিফিট এর ক্ষেত্রে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে।’

এই অংশীদারিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মেটলাইফ বাংলাদেশ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কর্মীদের জন্য বীমা কাভারেজ আরও শক্তিশালী করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সঙ্গে আমাদের সহযোগিতা সম্প্রসারিত করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ সুগভীর দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবনী ও বাস্তবসম্মত বীমা সেবা দিয়ে আসছে যা মানুষের সক্ষমতা ও সামগ্রিক সুস্থতাকে আরো উন্নত করে।’

এই উদ্যোগটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারেরই একটি অংশ। মেটলাইফ-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এমন একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে কর্মীরা কর্মক্ষেত্রের ভেতরে ও বাইরে, উভয় স্থানেই সমান সহায়তা ও সমর্থন পাওয়ার ভরসা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১০

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১১

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৩

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৫

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১৬

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১৭

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৮

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

২০
X