কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্সের পুরস্কার পেল ইউএস-বাংলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)-এ বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

রবিবার (১৭ মে) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামান-এর কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং অন্যান্য উড়োজাহাজসহ মোট ২৫টি এয়ারক্রাফট নিয়ে দেশের অভ্যন্তরীণ সকল রুট এবং আন্তর্জাতিক পরিসরে সফলতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করছে।

আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।

যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে আরও ৩টি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পাশাপাশি নিকট ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এই অর্জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X