

পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক মনির উদ্দিন আহমদ গতকাল রবিবার (১২ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মনির উদ্দিন আহমদ প্রাইভেট ক্যাডেট কলেজখ্যাত মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা।
মনির উদ্দিন আহমদ দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক এর সাবেক চেয়ারম্যান (২০০১-২০০২)। এ ছাড়াও তিনি ১৯৮৪ সাল থেকে এই ব্যাংকের একজন পরিচালক হিসেবে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।