ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

পিতা-মাতার জন্য দোয়া করা ভালোবাসা ও দয়ার অন্যতম সুন্দর বহিঃপ্রকাশ | ছবি: সংগৃহীত
পিতা-মাতার জন্য দোয়া করা ভালোবাসা ও দয়ার অন্যতম সুন্দর বহিঃপ্রকাশ | ছবি: সংগৃহীত

পিতা-মাতার জন্য দোয়া করা ভালোবাসা ও দয়ার অন্যতম সুন্দর বহিঃপ্রকাশ। কোরআন এবং হাদিসে বারবার তাদের সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বনী ইসরাঈলদের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, সেখানে নিজের ইবাদতের পরেই পিতা-মাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) এর মতে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতা-মাতার সন্তুষ্টির ওপর এবং আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে তাদের অসন্তুষ্টির ওপর। এমনকি জিহাদের ময়দানে যাওয়ার চেয়েও জীবিত পিতা-মাতার সেবা করাকে ইসলামে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তাদের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করা। এখানে তেমন ৪টি দোয়ার কথা উল্লেখ করা হলো:

১. পিতা-মাতার ক্ষমার জন্য দোয়া: আমাদের উচিত নিয়মিত আল্লাহতালার কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া। কোরআনে বর্ণিত একটি দোয়া হলো: رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَاب

উচ্চারণ: রাব্বানাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে। (সুরা ইব্রাহিম: ৪১)

২. সকল মুমিনসহ পিতা-মাতার জন্য ক্ষমা: পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনার আরেকটি চমৎকার দোয়া কোরআনে বর্ণিত হয়েছে : رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

উচ্চারণ: রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়ালা তাযিদিজ জ্বলিমিনা ইল্লা তাবারা।

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো। (সুরা নূহ : ২৮)

৩. তাদের প্রতি আল্লাহর রহমতের দোয়া: শৈশবে পিতা-মাতা আমাদের যেভাবে মমতা দিয়ে বড় করেছেন, সেই মমতা ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করা জরুরি: رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।

অর্থ: হে আমার প্রতিপালক! তাঁদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। (সুরা বনী ইসরাঈল : ২৪)

৪. কৃতজ্ঞতা প্রকাশের দোয়া: পিতা-মাতার প্রতি যথাযথ কৃতজ্ঞতা ও সদাচার করার তাওফিক চেয়ে এই দোয়াটি করা যায়: رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٲلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَـٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِي

উচ্চারণ: রাব্বি আওযিঅনি আন আশকুরা নি’মাতাকাল্লাতি আন’আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ’মালা সালিহান তারদাহু, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহীন।

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। (সুরা আন-নামল: ১৯)

পিতা-মাতা আমাদের শৈশবের সেই আশ্রয়, যখন আমরা সবচেয়ে অসহায় ছিলাম। তাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই নিয়মিত এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তাদের কল্যাণ কামনা করতে পারি এবং একইসাথে আমাদের প্রতি আল্লাহর রহমতও নিশ্চিত করতে পারি।

দ্য মুসলিম ভাইব অবলম্বনে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টির’ আত্মপ্রকাশ!

উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

১০

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

১১

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

১২

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

১৩

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১৫

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১৬

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

১৭

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

১৮

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

১৯

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

২০
X