বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

শিক্ষাবিদ ড. মাইক মিলার। ছবি: সংগৃহীত
শিক্ষাবিদ ড. মাইক মিলার। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক শিক্ষাবিদ ড. মাইক মিলার। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, একাডেমিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

আইএসডির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সাতটি দেশের বিভিন্ন শিক্ষাব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. মিলারের। এই অভিজ্ঞতা তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও বাস্তবসম্মত নেতৃত্বের দক্ষতা দিয়েছে। তার এ দক্ষতা আইএসডিতে আন্তর্জাতিক মানের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে ড. মাইক মিলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি বিশ্বের বিভিন্ন স্কুলের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) কমিউনিটিতে ইভ্যালুয়েশন লিডার, প্রোগ্রাম ইভ্যালুয়েটর, ওয়ার্কশপ লিডার এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মাইক মিলার বলেন, ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। মানসম্মত আন্তর্জাতিক শিক্ষার জন্য স্কুলটির দারুণ সুনাম রয়েছে। আইএসডির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মিলেমিশে কাজ করার বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্কুলের সাফল্যকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের সচেতন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

আইএসডি জানিয়েছে, পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে উচ্চমানের ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) শিক্ষা প্রদান এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X