স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয়

টিম ডেভিড।  ছবি : সংগৃহীত
টিম ডেভিড। ছবি : সংগৃহীত

মাত্র ৩৭ বলে সেঞ্চুরি! অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এত দ্রুত শতক এর আগে কেউ করেননি। শনিবার (২৬ জুলাই) ভোরে টিম ডেভিডের ব্যাটে যে ঝড় উঠল, তাতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রানের বিশাল লক্ষ্যও। ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে ফেলল অজিরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্ত ভিত দেন। ১১.৪ ওভারে ব্র্যান্ডন কিংকে সঙ্গে নিয়ে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। হোপ ৬৩ বলে ১০২ রানে অপরাজিত থাকেন, কিং করেন ৩৬ বলে ৬২ রান। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২১৪/৪—যা বেশ নিরাপদই মনে হচ্ছিল।

কিন্তু অজিদের সেই রান তাড়া করা দেখে মনে হলো, ২১৪ রান যেন কিছুই না! ইনিংসের শুরুতেই মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলে দেন। তবে পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই শুরু টিম ডেভিডের একার লড়াই।

মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন ডেভিড। এরপর তো গিয়ারই পালটে ফেলেন। ১০তম ওভারে গুডাকেশ মোতির এক ওভারেই মারেন টানা চার ছক্কা! পরে রোস্টন চেজের ওভারেও তুলে নেন তিন ছক্কা ও এক চার। সর্বশেষ ১৭তম ওভারের প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করেন ডেভিড।

অসাধারণ এই ইনিংসে তিনি ৩৭ বলে করেন অপরাজিত ১০২ রান, যেখানে ছিল ১১ ছক্কা! স্ট্রাইক রেট—২৭৫.৬৮!

অন্যদিকে, ডেভিডের সঙ্গে ১০০ রানের জুটিতে তার সঙ্গী মিচেল ওয়েন মাত্র ১৮ রান করেন। কিন্তু ডেভিড ছিলেন এমন বিধ্বংসী, যে তার একার পারফরম্যান্সেই ম্লান হয়ে যায় হোপের সেঞ্চুরিও।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১৪/৪ (হোপ ১০২*, কিং ৬২)

অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ২১৫/৪ (ডেভিড ১০২*, ওউয়েন ৩৬*

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী, ৫ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত

এই জয়ে টিম ডেভিড শুধু ম্যাচই জেতালেন না, ইতিহাসও লিখলেন। অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের মালিক এখন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X