কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ বিন ইদ্রিস ব্রাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

মো. আসিফ বিন ইদ্রিস। ছবি : সংগৃহীত
মো. আসিফ বিন ইদ্রিস। ছবি : সংগৃহীত

ব্র্যাক ব্যাংক মো. আসিফ বিন ইদ্রিসকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশন বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখেন।

আসিফ বিন ইদ্রিসের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শক্ত ভিতের পোর্টফোলিও ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে তার অভিজ্ঞতা আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X