কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী শিক্ষণ-পদ্ধতির প্রসার এবং বিজ্ঞান শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল স্মার্ট সিটিতে ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন ২০২৬।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে দেশের ৬৪ জেলার ১৭৫ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষক অংশগ্রহণ করেন। উদ্ভাবন, সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলাই ছিল এই সম্মেলনের মূল প্রতিপাদ্য।

দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ডিপটি), যারা ছিল এই সম্মেলনের লিড ইমপ্লিমেন্টেশন পার্টনার ও প্রোমোটার। সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এইচআরডিআই)। সম্মেলনে অনুসন্ধানভিত্তিক শিক্ষা, সমালোচনামূলক চিন্তন, উদ্ভাবনী শিক্ষণ-পদ্ধতি, শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষার্থী-কেন্দ্রিক বিজ্ঞান শিক্ষা নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের ‘ভবিষ্যৎ-প্রস্তুত বিজ্ঞান শিক্ষার জন্য রূপান্তরমূলক শিক্ষণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অক্সফাম বাংলাদেশের আন্তর্জাতিক উপদেষ্টা আজিজুর রহমান। সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ডিপটি)-এর নির্বাহী পরিচালক ড. কে. এম. হাসান রিপন।

সম্মেলনের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষকের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, একটি বৈজ্ঞানিক মননসম্পন্ন, উদ্ভাবনী এবং ভবিষ্যৎ-প্রস্তুত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন ২০২৬ কেবল একটি একদিনের আয়োজন নয়; এটি দেশের বিজ্ঞান শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদি পেশাগত উন্নয়ন কর্মসূচির সূচনা। এর ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬-এ ফলো-আপ প্রশিক্ষণ ও লার্নিং সেশনের আয়োজন করা হবে, যেখানে শিক্ষকদের আধুনিক শিক্ষণ-কৌশল, উদীয়মান প্রযুক্তি এবং শ্রেণিকক্ষে উদ্ভাবনী চর্চা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশের বিজ্ঞান শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত করবে, বিজ্ঞান শিক্ষাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে এবং বাংলাদেশে উদ্ভাবন ও বৈজ্ঞানিক উৎকর্ষের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X