

বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করল দ্য গ্র্যান্ডিয়র এবং প্লেফিনিটি একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের এক অনন্য গন্তব্য। প্রতিটি মানুষের জীবনে কিছু গল্প থাকে, আর সেই গল্পগুলো জন্ম নেয় বিশেষ কিছু সময় ও স্মরণীয় মুহূর্তকে ঘিরে। সেই মুহূর্তগুলোকে আরও অর্থবহ, আনন্দময় ও অবিস্মরণীয় করে তুলতেই যাত্রা শুরু করেছে দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি।
রোববার (১৯ জুলাই) ভিন্নধর্মী উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দ্য গ্র্যান্ডিয়র এবং প্লেফিনিটি প্রতিষ্ঠান দুটি।
প্রতিষ্ঠান দুটি ভিন্নধর্মী উদ্যোগ পরিবার, বন্ধু, সহকর্মী এবং সব বয়সী দর্শনার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে। প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। তার হাত ধরেই ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন, যেখানে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ এবং উৎকৃষ্ট সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা। এটি শুধু খাবার উপভোগের স্থান নয়; বরং একসঙ্গে সময় কাটানো, উদযাপন করা এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি কেন্দ্রবিন্দু।
অন্যদিকে প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ এবং নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা এবং প্রযুক্তিনির্ভর বিনোদনের এক নতুন জগৎ।
এই উদ্যোগের মাধ্যমে আকিজ ইনসাফ গ্রুপ গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের আতিথেয়তা, আধুনিক বিনোদন এবং উন্নত সেবার সমন্বয়ে নতুন এক লাইফস্টাইল অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি শুধু দুটি নতুন প্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের প্রিমিয়াম লাইফস্টাইল, খাবার এবং বিনোদনের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা।